কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫ এ ০৬:৫২ PM
জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লি (জেজিটিডিএসএল) এ ৯ম ও ১০ম গ্রেডে নব যোগদানকৃত কর্মকর্তাগণের যোগদান উপলক্ষে ৩০ নভেম্বর ২০২৫ তারিখ কোম্পানির প্রধান কার্যালয়স্থ কনফারেন্স রুমে জেজিটিডিএসএল এর ব্যবস্থাপনা পরিচালক মহোদয় জনাব মোঃ আতিকুর রহমান এর সভাপতিত্বে এক "ওরিয়েন্টেশন প্রোগ্রাম" অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) জনাব এস. এম. মাহবুব আলম মহোদয়। অনুষ্ঠানের শুরুতে নবাগত কর্মকর্তাবৃন্দকে ফুল দিয়ে স্বাগতম জানানো হয়। সভায় প্রধান অতিথি নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দেকে কর্মক্ষেত্রে উৎসাহ প্রদানসহ চাকুরীর দায়-দায়িত্ব/করণীয় সম্পর্কে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি নবনিযুক্ত কর্মকর্তাবৃন্দকে দক্ষ ও যোগ্য কর্মকর্তা হিসেবে গড়ে তুলতে নিজেদের সক্ষমতা বৃদ্ধি এবং সার্বক্ষণিক আপডেট থাকার বিষয়ে গুরুত্বারোপ করেন। এছাড়া অত্র কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মহোদয় নতুন কর্মকর্তাবৃন্দকে দায়িত্বশীল হয়ে কাজ করার বিষয় আলোকপাত করে বক্তব্য প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোম্পানির মহাব্যবস্থাপকবৃন্দসহ কোম্পানির অন্যান্য উর্দ্ধতন কর্মকতাবৃন্দ, যোগদানকৃত নতুন কর্মকর্তাবৃন্দ, জালালাবাদ গ্যাস অফিসার্স এসোসিয়েশন (জেজিওডব্লিউএ) এর নেতৃবৃন্দ, জেজিটিডিএসএল-এর ক্রিড়া ও সংস্কৃতি পরিষদ (ক্রিসাপ) এর নেতৃবৃন্দ এবং জেজিটিডিএসএল এর সিবিএ নেতৃবৃন্দ।