২২-০৭-২০২৬ তারিখে কোম্পানির কনফারেন্স রুমে বুনিয়াদি প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের 'Knowledge Sharing Session' উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ।
বৃক্ষরোপন কর্মসূচী- ২০২৬
জেজিটিডিএসএল -এ ০১-০৭-২০২৬ তারিখে নব যোগদানকৃত কর্মকর্তাগণের সংবর্ধনা উপলক্ষে ০৬-০৭-২০২৬ তারিখে কোম্পানির কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও নবনিযুক্ত কর্মকর্তাবৃন্দ।
জেজিটিডিএসএল-এর প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে ০৫ মে, ২০২৬ তারিখ সকাল ১০টায় কোম্পানির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব আতিকুর রহমানের সভাপতিত্বে Forum for Energy Reporters Bangladesh (FERB)-এর সম্মানিত সদস্যবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেজিটিডিএসএল -এর পরিকল্পনা ও আইসিটি ডিভিশনের উদ্যোগে আয়োজিত শিখন প্রোগ্রামে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক ও ব্যবস্থাপকবৃন্দ।
অদ্য ১৪ই এপ্রিল,২০২৬ সকাল ৯.০০ ঘটিকায় সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্যাপন উপলক্ষে (সিলেট সার্কিট হাউজ হতে চৌহাট্রা পয়েন্ট পর্যন্ত) বর্ণাঢ্য শোভাযাত্রায় জেজিটিডিএসএল-এর পক্ষ হতে কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণ।
জেজিটিডিএসএল-এর মানবসম্পদ উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে গাড়িচালকদের সড়কে গাড়ি চালনার আচরণবিধি ও প্রযোজ্য নিয়মকানুন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কোম্পানির প্রধান কার্যালয়ে ০৭-০৩-২০২৬ তারিখে একটি ইন-হাউজ ট্রেনিং অনুষ্ঠিত হয়।
জেজিটিডিএসএল-এর প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ই-জিপি বিষয়ক ইন-হাউজ প্রশিক্ষণ (৩১-০১-২০২৫ থেকে ০৫-০২-২০২৬) শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আতিকুর রহমান।
জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লি (জেজিটিডিএসএল) এ ৯ম ও ১০ম গ্রেডে নব যোগদানকৃত কর্মকর্তাগণের যোগদান উপলক্ষে ৩০ নভেম্বর ২০২৫ তারিখ কোম্পানির প্রধান কার্যালয়স্থ কনফারেন্স রুমে জেজিটিডিএসএল এর ব্যবস্থাপনা পরিচালক মহোদয় জনাব মোঃ আতিকুর রহমান এর সভাপতিত্বে এক "ওরিয়েন্টেশন প্রোগ্রাম" অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) জনাব এস. এম. মাহবুব আলম মহোদয়। অনুষ্ঠানের শুরুতে নবাগত কর্মকর্তাবৃন্দকে ফুল দিয়ে স্বাগতম জানানো হয়। সভায় প্রধান অতিথি নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দেকে কর্মক্ষেত্রে উৎসাহ প্রদানসহ চাকুরীর দায়-দায়িত্ব/করণীয় সম্পর্কে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি নবনিযুক্ত কর্মকর্তাবৃন্দকে দক্ষ ও যোগ্য কর্মকর্তা হিসেবে গড়ে তুলতে নিজেদের সক্ষমতা বৃদ্ধি এবং সার্বক্ষণিক আপডেট থাকার বিষয়ে গুরুত্বারোপ করেন। এছাড়া অত্র কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মহোদয় নতুন কর্মকর্তাবৃন্দকে দায়িত্বশীল হয়ে কাজ করার বিষয় আলোকপাত করে বক্তব্য প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোম্পানির মহাব্যবস্থাপকবৃন্দসহ কোম্পানির অন্যান্য উর্দ্ধতন কর্মকতাবৃন্দ, যোগদানকৃত নতুন কর্মকর্তাবৃন্দ, জালালাবাদ গ্যাস অফিসার্স এসোসিয়েশন (জেজিওডব্লিউএ) এর নেতৃবৃন্দ, জেজিটিডিএসএল-এর ক্রিড়া ও সংস্কৃতি পরিষদ (ক্রিসাপ) এর নেতৃবৃন্দ এবং জেজিটিডিএসএল এর সিবিএ নেতৃবৃন্দ।
গত ২৫-১১-২০২৫ তারিখ জালালাবাদ গ্যাস, সিলেট কর্তৃক ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স, সিলেট এর সহায়তায় দিনব্যাপী অগ্নি নির্বাপন প্রশিক্ষণ, ভূমিকম্পে করনীয় এবং অগ্নিনির্বাপন, উদ্ধার অভিযান ও প্রাথমিক চিকাৎসা বিষয়ক অনুষ্ঠিত মহড়া অনুষ্ঠানের কিছু ছবি।